অ্যার্ট্রিয়াল ফিব্রিলেশন বা অনিয়মিত হার্ট বিট থেকে বিভিন্ন ধরনের হূদরোগ হতে পারে। এ ধরনের সমস্যা বেশি হয় হোয়াইটদের চেয়ে ব্লাকদের। অর্থাৎ কালো মানুষদেরই হৃদরোগের ঝুঁকি বেশি। জেএএমএ কার্ডিওলজি জার্নালে এ নতুন গবেষণা তথ্যটি প্রকাশিত হয়েছে। কালো মানুষদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ঝুঁকি বেশি হওয়ায় স্ট্রোক, হার্ট ফেইলিওর ও করনারি হৃদরোগের ঝুঁকিও বেশি।
গবেষণায় দেখা গেছে, হোয়াইটদের চেয়ে ব্লাকদের স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ। হার্ট ফেইলিওরের ঝুঁকি শতকরা ৪২ ভাগ বেশি, করনারী হার্ট ডিজিজ বা হার্ট এ্যাটাকের ঝুঁকি শতকরা ৭৬ ভাগ বেশি। এছাড়া অনিয়মিত হার্ট বিটজনিত হৃদরোগ থেকে ব্লাকদের মৃত্যু ঝুঁকি হোয়াইটদের চেয়ে দ্বিগুন। গবেষণার লিড অথার টিপসবার্গ ইউনিভার্সিটির মেডিসিনের এসোসিয়েট প্রফেসর ড. জারেদ ডব্লিউ মাজনানী মনে করেন কালো মানুষদের কেন হৃদরোগ ঝুঁকি অধিক তার সঠিক কারণ বের করা যায়নি। তবে তিনি সকল আমেরিকানদের প্রিভেনটিভ কার্ডিওলজির ওপর জোর দিতে বলেন।
শুধু মার্কিনীরা নন, যাদের হৃদরোগের ঝুঁকি আছে, অনিয়মিত হার্টবিট হয় তাদের অবশ্যই হৃদরোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে। যেমন- প্রত্যহ ব্যায়াম করা, স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন, ধূমপান একেবারেই বর্জন ও অবসাদ মুক্ত শৃংখলার মধ্যে জীবন যাপন করতে হবে। তাহলেই বহুলাংশে হৃদরোগ প্রতিরোধ করা যাবে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ