ইটালিয়ান ব্র্যান্ড লোটো সম্প্রতি বাংলাদেশে এর একটি অনন্য প্রযুক্তি এএমএফ - অ্যাডাপ্টো মেমোরি ফোম টেকনোলজি ক্যাম্পেইন-এর উদ্বোধনের মাধ্যমে এর বাজারজাত শুরু করেছে। লোটো স্পোর্ট ইটালিয়ার প্রেসিডেন্ট মি: আন্দ্রেয়া টোমাট, ঢাকার স্থানীয় একটি হোটেলে এ ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন। লোটো বাংলাদেশ-এর ডিরেক্টর খালিদ কাদির, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লি:-এর চেয়ারম্যান নূরুল হক, লোটো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি