বিশ্বের নানা প্রান্তের মানুষকে অনলাইনে আনতে কাজ করছে ফেসবুক। আর এই কাজে নেতৃত্ব দেয়ার জন্য গুগলের দ্রুতগতির ইন্টারনেট সেবা 'ফাইবার'-এর সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী কেভিন লো-কে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট।
ফরচুন-এর খবরে প্রকাশ, ফেসবুকের ইন্টারনেট কানেক্টিভিটি প্রকল্পের নেতৃত্ব দেবেন কেভিন লো।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম রিকোড-এর প্রতিবেদন মতে, ফেসবুকের 'ইনফ্রাস্ট্রাকচার কানেকটিভিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট'-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য কেভিন লো-কে বেছে নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
এক ফেসবুক পোস্টে কেভিন লো-ও এই তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ নগর এলাকাগুলোকে ওয়াই-ফাইয়ের আওতায় আনার জন্য টেরিগ্রাফ নামের এক প্রজেক্ট হাতে নিয়েছে ফেসবুক। এই প্রজেক্টের অধীনে মাইক্রোসফটের সহযোগিতায় ফাইবার অ্যাপটিক্যাল ক্যাবল তৈরিতে কাজ করছে ফেসবুকের একটি দল। আর এই দলের নেতৃত্ব দেবেন তিনি।