আগামী মাসে ভাষান্তরের সেবা যোগ হচ্ছে ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে মিথক্রিয়া বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।
নতুন সেবা ইনস্টাগ্রামের ফিড স্টোরির উপরে থাকবে বলে জানিয়েছে ফেসবুক অধিকৃত ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির মতে, ধারণার চেয়েও দ্রুতগতিতে তাদের ব্যবহারকারী বাড়ছে। এতে সাইটটি হয়ে উঠছে আরও বেশি বৈশ্বিক। এই ধারাকে আরও বেগবান করতে যোগ হচ্ছে ভাষান্তরের সেবা।
ইনস্টাগ্রামের নতুন সেবায় শুরুতে ফ্রেঞ্চ, স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ, কোরিয়ানসহ ২৩টি ভাষায় পোস্ট ভাষান্তরের সুবিধা পাওয়া যাবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।