বেসিস নির্বাচনের ফল প্রকাশ

দেশের সফটওয়্যার ও আইটিইএস শিল্পের শীর্ষস্থানীয় সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস)’ ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে।
 
শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফারহানা রহমান। ডিজিটাল ব্রিগেডের প্রধান ও আনন্দ কম্পিউটার্সের স্বত্তাধিকারী মোস্তফা জব্বার পেয়েছেন ২৮১ ভোট। অন্যদিকে দ্য চেঞ্জমেকার্স এর নেতৃত্বে থাকা বাংলাদেশে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির ১৫২ ভোট পেয়েছেন।
 
অন্যান্য নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন, রাশিদুল হাসান, রাসেল আজমেদ, সৈয়দ আলমাস কবির, রিয়াদ হোসাইন, মোস্তাফিজুর রহমান সোহেল। ৬৮ ভোট পেয়ে উত্তম কুমার পল সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন।