এবার ভাঁজ উপযোগী ল্যাপটপ আনল স্যামসাং

স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হলেও ল্যাপটপের বাজারে কখনো শীর্ষস্থানে পৌঁছাতে পারেনি স্যামসাং। তবে ল্যাপটপের বাজার থেকে নিজেদের সমূলে সরিয়ে নেয়নি দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। দীর্ঘ বিরতির পর বাজারে নতুন নতুন ল্যাপটপ এনে নিজেদের উপস্থিতির জানান দিয়ে যায় এই প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি নোটবুক ৭ স্প্রিন নামের নতুন এক ল্যাপটপ এনে সেটাই করল আবারও।
 
স্যামসাংয়ের এই হাইব্রিড ল্যাপটপটি ১৩.৩ ও ১৫.৬ ইঞ্চির দুটি ডিসপ্লে সংস্করণে পাওয়া যাবে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি ফোল্ডিং বা ভাঁজ করা যাবে।
 
১ টেরাবাইট হার্ডড্রাইভের এ ডিভাইসে ১২৮ গিগাবাইট এসএসডি কার্ড ব্যবহার করা যাবে। এতে থাকবে ১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ডিসপ্লে, সিক্সজেনারেশনের ইন্টেল কোর আই৫ ও কোর আই৭ প্রসেসর ও ১২ গিগাবাইট র‍্যাম।
 
এছাড়াও এতে থাকছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফলে করেছে, মাত্র ২০ মিনিট চার্জ দিলে পাক্কা ২ ঘন্টা সচল থাকবে এই ল্যাপটপ, দাবি নির্মাতাদের।
 
এর পাশাপাশি ল্যাপটিতে এইচডিএমআই পোর্ট, ইউএসসি সি পোর্ট, তিনটি ইউএসবি-এ পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধাও যথারীতি থাকছে।
 
মডেল ও প্রসেসর অনুযায়ী ল্যাপটপটির মূল্য বিভিন্ন। সর্বনিম্ন দাম ৭৯৯ মার্কিন ডলার এবং সর্বোচ্চ ১ হাজার ৪৯৯ মাকির্ন ডলার। সূত্র- এনডিটিভি।