সিলেটে লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

সিলেট অফিস

সিলেটের লিডিং ইউনিভার্সিটি’র তৃতীয় সমাবর্তন বুধবার দক্ষিণ সুরমার রাগীবনগর ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সমাবর্তন সভাপতি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। এবারের সমাবর্তন অনুষ্ঠানে মোট ৪ হাজার ৭৩৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এরমধ্যে ৩ হাজার ২০৭ জন স্নাতক এবং ১ হাজার ৫২৭ জনকে স্নাতকোত্তর পড়াশুনা সম্পন্ন করেছেন। সভাপতির বক্তব্যে এমএ মান্নান গ্রাজুয়েটদেরকে ভবিষত্ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হবার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যে মুখরিত হয়ে উঠেছে, তা শুধু আপনাদের জন্য নয়, আমাদের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

এতে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।