ওআইসির জরুরি সভায় যোগ দিতে ভূমিমন্ত্রী আজ তুরস্কে যাচ্ছেন

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আগামী ২২ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি) এক্সিকিউটিভ কমিটির মন্ত্রী পর্যায়ে ওপেন এন্ডেড সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা হিসেবে অংশগ্রহণের জন্য আজ বৃহস্পতিবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

ওআইসির শীর্ষ সম্মেলন এবং নির্বাহী কমিটির বর্তমান চেয়ার তুরস্কের রাষ্ট্রপতি, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানো এবং সেখানে বসবাসরত মুসলিমদের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশের জন্য এই জরুরি সভা আহ্বান করেছেন। ভূমিমন্ত্রীর সঙ্গে আরো থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহাপরিচালক এএফএম গাউসুল আজম সরকার। —প্রেস বিজ্ঞপ্তি