চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম জেলা আদালতের মালখানা থেকে ২৭ লাখ ২২ হাজার টাকা চুরি যাওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। গত সোমবার এই চুরির বিষয়টি ধরা পড়ে। বিভিন্ন মামলার আলামত হিসেবে এই টাকাগুলো মালখানায় রাখা হয়েছিল। চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত তালিকা ধরে আলামত যাচাই-বাছাই শেষে ২৭ লাখ ২২ হাজার ৯৭১ টাকার গরমিল ধরা পড়েছে। সর্বমোট ৬৪টি মামলার আলামত হিসেবে এই টাকা মালখানায় গচ্ছিত ছিল। তবে কোনো মামলার নথিপত্র চুরি হয়নি। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে। মালখানায় চুরির ঘটনায় তাত্ক্ষণিকভাবে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।