এখন থেকে আপনার ছবিতে ভার্চুয়াল স্টিকার যোগ করার সেবা দেবে টুইটার। শুধু তাই নয়, টুইটারের নতুন ফটো এডিটিং ফিচারের সাহায্যে চাহিদা মতো ছবি 'ক্রপ', 'ফিল্টার' বা ট্যাগও করতে পারবেন আপনি।
টুইটারে যখনই কোনো ছবি আপলোড করবেন একজন ব্যবহারকারী তাকে শত শত এক্সেসরিজ, ইমোজি এবং প্রপস-এর লাইব্রেরি থেকে স্টিকার যোগ করার অপশন দেয়া হবে। এতে ছবিতে একাধিক স্টিকার ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী।
শুধু স্টিকার যোগ করাই নয়; ব্যবহারকারীর ছবিকে ইচ্ছেমত 'রিসাইজ' ও 'রোট্যাট' করার সুযোগও দেবে টুইটারের নতুন ফিচারটি।
স্টিকার জুড়ে দেয়া ছবিটি টুইটারে টুইট করলে তা নতুন হ্যাশট্যাগের অধীনে অনুসন্ধান উপযোগী হয়ে উঠবে। এতে টুইট করা স্টিকারের উপর 'ট্যাপ' করলে আপনাকে নতুন এক টাইমলাইনে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি দেখতে পাবেন একই স্টিকার বিশ্বের কি পরিমাণ মানুষ ব্যবহার করেছেন এবং কিভাবে করছেন!
এখানেই শেষ নয়, আপনি চাইলে ওই স্টিকারগুলো ক্লিক করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেও পারবেন। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।