প্রিয়শপ আয়োজিত ‘অনলাইন ঈদ শপিং ফেস্টিভাল’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকম চতুর্থ বারের মতো আয়োজন করেছে মাসব্যাপী ‘অনলাইন ঈদ শপিং ফেস্টিভাল’। ফেস্টিভাল চলাকালে ৫০০ টাকার উপরে ঈদ শপিং করলেই নিশ্চিত ক্যাশ ভাউচার, প্রিয়জনসহ কক্সবাজারে ২রাত ৩দিন বিলাসবহুল হোটেলে অবকাশ যাপনের আকর্ষণীয় সুযোগ, স্বর্ণের চেইনসহ ৫০টি আকর্ষণীয় গিফট। 
 
থ্রি-পিস, গজ কাপড়, শাড়ি, বাহারি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, বাচ্চাদের ড্রেস, ইম্পোর্টেড জুয়েলারি, রোদ চশমা, ঘড়ি, চামড়ার বেল্ট, ওয়ালেট, ঘর সাজানোর সামগ্রী, ইলেকট্রনিকস, ও প্রসাধনীসহ বাহারি সব পণ্যের পসরা নিয়ে সেজেছে প্রিয়শপ ডটকম। প্রায় প্রতিটি পণ্যেই রয়েছে ঈদের বিশেষ মূল্যছাড়।
 
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, পৃথিবীর যেকোন প্রান্ত হতে ঝামেলাহীন ঈদের কেনাকাটায় পছন্দের পণ্যটি ঘরে বসেই অর্ডার করার নির্ভরযোগ্য সমাধান দিতেই এই আয়োজন।
 
প্রিয়শপ ডটকমে অনলাইনে,  ফোনে এবং স্যোশাল মাধ্যমেও অর্ডার নেয়া হয় এবং সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ ৭২ ঘণ্টায় ডেলিভারি দেয়া হয়। ক্যাশ অন্য ডেলিভারি, বিকাশ, ভিসা/মাস্টার/এ্যামেক্স কার্ড, ব্যাংক ডিপোজিটের মাধ্যমে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। 
 
এছাড়া অনলাইন পেমেন্ট সুবিধা থাকায় প্রবাসী বাংলাদেশীরাও প্রিয়জনের জন্য ঈদ শপিং করতে পারবে।  আগ্রহীরা www.priyoshop.com সাইট ভিজিট করে ঝামেলাহীন নিশ্চিন্ত অনলাইন ঈদের কেনাকাটা উৎসবের বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।