চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পাকারাস্তা থেকে আট কেজি রুপা ও মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটক নাসির উদ্দিনকে (৪০) দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল নয়টায় গোপন তথ্যের ভিত্তিতে লোকনাথপুর পাকা রাস্তা থেকে নাসির উদ্দিনকে (৪০) আটক করা হয়। পরে তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আট কেজি রুপা পাওয়া যায়। এ সময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যটালিয়নের বিজিবি পরিচালক লে. কর্নেল আমির মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।