অথবা ডটকমে কেনাকাটায় ক্যাশ ব্যাক ও মূল্য ছাড়

 
রমজান মাসে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশ ব্যাক ও ৬৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে অনলাইন শপিং পোর্টাল অথবা ডটকম। কেনাকাটার মূল্য বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন গ্রাহকরা।
 
এই অফারের আওতায় গ্রাহকরা অথবা ডটকম থেকে বিভিন্ন ক্যাটাগরির পণ্য ক্রয় করে ৫ থেকে ৬৫ শতাংশ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। পহেলা রমজান থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদুল ফিতরের দিন পর্যন্ত।
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  অথবা ডট কম নিয়ে এসেছে জেন্টস ও লেডিজ ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, মোবাইল, হোম-ডেকোরেশন ও মিষ্টান্নসহ ১০ হাজারের অধিক নতুন পণ্য।
 
অথবা ডটকম এর সহকারী ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু বলেন, ক্যাশ ব্যাক ও নগদ মূল্য ছাড় অফারে আমরা বেশ সাড়া পাচ্ছি।