বগুড়ায় মুক্তিযুদ্ধের গল্প শুনলো তিন শতাধিক শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার যৌথ উদ্যোগে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচি “মুক্তিযুদ্ধের গল্প শোনো” অনুষ্ঠানের ১০ম আয়োজন অনুষ্ঠিত হয়।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বুধবার মুক্তিযোদ্ধার কণ্ঠে শোনো মুক্তিযুদ্ধের গল্পের আয়োজন করা হয়। বগুড়ার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক (বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলার সাবেক ডেপুটি কমান্ডার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যুদ্ধ করেছিলেন তা এ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে যখন গল্প করেন তখন পিনপতন নীরবতা। তিন শতাধিক শিক্ষার্থী শুনলো মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের গল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আব্দুস সামাদ। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ।