লিবিয়ায় নৌকা ডুবে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। লিবিয়া উপকূল থেকে ২০ মাইল দূরে ঘটে এই দুর্ঘটনা। 
 
ইতালিয়ান কোস্টগার্ডরা বিপর্যয়ের সিগনাল পেয়ে উদ্ধার করতে আসে। কোস্টগার্ড সদস্যরা যখন পৌছায় তখন নৌকাটি প্রায় ডুবে গেছে। সেখান থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়। সমুদ্রের অবস্থা ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছিল বলে জানা গেছে। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী নিহতরা সবাই নারী। 
 
জাতিসংঘ জানিয়েছে চলতি বছরে ৬৪ হাজার শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি গেছে। শুধুমাত্র চলতি মাসেই (জুন) গেছে ১৬ হাজার মানুষ। বিবিসি।