নরসিংদীর মোটর পার্টস ও ব্যাটারির শোরুমে অগ্নিকাণ্ড

নরসিংদী প্রতিনিধি

বুধবার ভোর রাতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ বাজারের একটি মোটর পার্টস ও ব্যাটারি ডিলারের শো-রুমে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাশে রক্ষিত নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন জানায়, ভোর আনুমানিক সোয়া চারটায় সাহেপ্রতাপ বড় মসজিদ সংলগ্ন মেসার্স পাওয়ার প্লাস অটো’র শো-রুমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। সংবাদ পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।