বড় বাজেটের চলচ্চিত্র ‘দিন দ্য ডে’ ছবির স্ক্রিপ্টে কাটাছেঁড়ার কাজ চলছে পুরোদমে। নিজের ব্যবসা দেখাশোনার পাশাপাশি এই ছবিটির কাজ শুরু করেছেন সম্প্রতি। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ইরানের চলচ্চিত্রের সুনাম সর্বত্র। সে দেশের ত্রু’সহ দেশীয় কলাকুশলীরা কাজ করবেন এই ছবিতে। অন্যদিকে নিজের ছবি দ্য স্পাই-এর জন্য নতুন তারকা খোঁজা হয়েছিল। সেই রিয়েলিটি শো-এর বিজয়ীরা অনন্তর এবারের নতুন ছবিতে কাজ করবেন।
এর পাশাপাশি গণমাধ্যমের বিভিন্ন কমিটমেন্টও রাখছেন চলচ্চিত্রের এই তারকা। এটিএন বাংলার ডিবেট ফর ডেমোক্রেসির একটি অনুষ্ঠানে অনন্ত ঘোষণা দিয়েছিলেন অন্ধ বিতার্কিকদের পড়াশোনাসহ অন্যান্য ভরণ-পোষণের দায়িত্ব নেবেন। তার সেই কথামতোই এবারে আনুষ্ঠানিকভাবে সেরা বিতার্কিকদের দায়িত্ব নিলেন চিত্রনায়ক অনন্ত। অনুষ্ঠানটির সঞ্চালক ও পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এ প্রসঙ্গে চিত্রনায়ক অনন্ত বলেন, ‘আমি যেখানে যা কমিটমেন্ট করি সবসময় কাজে তার প্রমাণ দিই। সেই কথামতোই এই চমত্কার আয়োজনে যখন দেখলাম অদম্য মেধাবী তরুণরা দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মেধার চর্চা করে যাচ্ছেন তখন নিজের দায়িত্ববোধ থেকেই এই দায়িত্ব নিয়েছি।’