চীনে শুক্রবার প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ১০ ব্যক্তি নিহত হয়েছে ও অপর ২০ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের পিয়ানপো গ্রামে ওইদিন ভোরে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২৯ জন মাটির নীচে চাপা পড়ে।
অনলাইনে দেওয়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে অনেক গাছ-পালা উপড়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধসে পড়েছে। এ ছাড়া সেখানে উদ্ধার কর্মীদের নিষ্ঠার সাথে উদ্ধার প্রচেষ্টা চালাতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, চীনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্ম মৌসুমে প্রায় বৃষ্টিপাত হলেও এ বছর বিশেষ করে প্রবল বর্ষণের ঘটনা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। সূত্র: এএফপি