খুলনা অফিস
খুলনায় ইটের নিচে চাপা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে রূপসা উপজেলার দক্ষিণ নন্দনপুর-সিংহেরচরের এমএস ব্রিকস নামক ইট ভাটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমএসবি ইট ভাটায় কাজ করার সময় দুর্ঘটনাবশত শ্রমিক শাহাবুদ্দিন মাটির নিচে চাপা পড়ে। অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।