প্যাটেন্ট নকলের অভিযোগ এনে ১০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে প্রযুক্তি জায়ান্ট অ্যাপেলের বিরুদ্ধে মামলা করেছেন ফ্লোরিডার এক ব্যবসায়ী।
মামলার নথিতে থমাস এস রোজ নামের ওই ব্যবসায়ী দাবি করেন, অ্যাপলের আইফোন, আইপ্যাড ও আইপড তার ডিজাইন করা 'ইলেকট্রনিক রিডিং ডিভাইস' বা ইআরডি এর প্যাটেন্ট থেকে নকল করে তৈরি করা হয়েছে, যা তিনি ২৪ বছর আগে ১৯৯২ সালে মার্কিন কপিরাইট অফিসে নিবন্ধন করে রেখেছিলেন।
এর আগেও একই অভিযোগ এনে মার্কিন আদালতের দ্বারস্ত হয়েছিলেন রোজ। কিন্তু খরচ যোগাতে ব্যর্থ হওয়ায় ১৯৯৫ সালে তার মামলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ২০১৪ সালে মার্কিন কপিরাইট অফিসে তার প্যাটেন্টের কপিরাইট চেয়ে আবেদন করেন তিনি।
১০ বিলিয়ন ক্ষতিপূরণ ছাড়াও আইওএস চালিত সকল ভবিষ্যত অ্যাপল ডিভাইস বিক্রির উপর ১.৫ শতাংশ রয়্যালিটিও দাবি করছেন রোজ।