বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ঢাকা শহরের অধিকাংশ চালকের যথাযথ লাইসেন্স নেই। সু-প্রভাত পরিবহনের ঐ গাড়ির চালকের হালকাযানের লাইসেন্স ছিল। শ্রমিক-মালিকদের সভায় সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানি চুক্তিতে গাড়ি চালায় তাদের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় তিনি একথা বলেন। উক্ত সভায় খন্দকার এনায়েত উল্লাহকে আহ্বায়ক ও সাদেকুর রহমান হিরুকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়।