এখনো স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের ফোনের কদর রয়েছে স্মার্টফোনপ্রেমীদের কাছে। ফলে কিছু দিন পর পর এই সিরিজের ফোনগুলো নতুন করে আসছে বাজারে। এই তালিকায় এবার যোগ হলো 'গ্যালাক্সি জে২ (২০১৬)'।
ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে ভারতের বাজারে। ব্ল্যাক, সিলভার ও গোল্ড কালারে ফিরেছে ডিভাইসটি। ভারতের জন্য ফোনটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৭৫০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৩ টাকা।
গ্যালাক্সি জে২ (২০১৬) স্মার্টফোনে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১.৫ জিবি র্যাম, ইনবিল্ট মেমোরি ৮ জিবি, এক্সপ্যান্ডেবল মেমোরি ৩২ জিবি, ৫ ইঞ্চি স্ক্রিন, এইচডি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা।
এছাড়াও ৬.০ অ্যান্ড্রয়েড মার্শম্যালো চালিত ফোনটি ফোরজি, ওয়াই-ফাই, ব্লু টুথ, এফএম সমর্থন করবে। ব্যাকআপের জন্য এতে থাকছে ২৬০০ এমএএইচ ব্যাটারি।