মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশ হাউজে প্রবাসীরা ঈদ শুভেচ্ছা বিনিময় ও এক আড্ডায় মিলিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদূল ইসলাম এবং মিসেস ইসলাম।
প্যারিসের রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে ( বাংলাদেশ হাউজ ) এ সময় দূতাবাস হেড অফ চ্যান্সরি হযরত আলী খান ,কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন, ফ্রান্স আওয়ামীলীগ, ফ্রান্স বিএনপি, সাংবাদিক ,শিল্পী, কূটনীতিক, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
IMG0
এ সময় রাষ্ট্রদূত শহিদূল ইসলাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোন উগ্রপন্থার নেই। বাংলাদেশ যখন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে তখনই কিছু সন্ত্রাসী বিপথগামী হয়ে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রবাসীদের এতে আতংকিত না হয়ে সবাইকে নিজের সন্তান ও আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন'।