ইতালিতে শিক্ষার্থীসহ বাস হাইজ্যাক চালকের, পরে আগুন

ইতালিতে একটি স্কুল বাস হাইজ্যাক করার পর সেটিতে আগুন ধরিয়ে দিয়েছে চালক। পুলিশ জানিয়েছে, ওই বাসটিতে ৫১ শিশু শিক্ষার্থী ছিল। আগুন ধরিয়ে দিলেও কেউ মারা যায়নি। ১৪ শিশু সামান্য আহত হয়েছে। শিশুদের জানালা দিয়ে উদ্ধার করা হয়। ৪৭ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। সে সবাইকে মারা হুমকি দিয়েছিল। মিলানের চিফ প্রসিকিউটর ফ্রান্সেসকো গ্রেসো জানিয়েছেন, এটা একটা মিরাকল। সব শিশু মারা যেতে পারতো। চালক সেনেগাল বংশোদভুত। বাসে থাকা এক শিক্ষক জানিয়েছেন, চালক ইতালির অভিবাসন নীতি নিয়ে অসন্তুষ্ট ছিল। সে চিত্কার করে বলেছিল, ভূমধ্যসাগরে হত্যা বন্ধ কর। -বিবিসি