রাশিয়ায় হেভি মেটাল প্রতিযোগিতায় বাংলাদেশের ব্যান্ড আহ্বান

জার্মানিতে বিশ্বের অন্যতম ওপেন এয়ার মেটাল কনসর্টের ১৮তম আসর বসবে আগামীবছর। সেই কনসার্টে অংশ নেয় বিশ্বের জনপ্রিয় মেটাল ব্যান্ডগুলো। সেই কনসার্ট মঞ্চে ওঠার সুযোগ এবার এলো বাংলাদেশের ব্যান্ডগুলো জন্যও। তবে একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই কনসার্টে অংশ নিতে পারবে দেশের ব্যান্ডগুলো। আর সেই প্রতিযোগিতাটির আসর বসবে রাশিয়ায়। বাংলাদেশে রাশিয়ান কালচারাল সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশের ব্যান্ডগুলোর অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছে রাশিয়ান কালচারাল সেন্টার।

সেখানে জানানো হয়েছে, ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় অবস্থিত রাশিয়ান কালচারাল সেন্টারে প্রারম্ভিকভাবে অনুষ্ঠিত হবে ‘ওয়াকেন মেটাল ব্যাটল’ শিরোনামের এক মেটাল সঙ্গীত লড়াই। এ লড়াইয়ের বিজয়ী অংশ নেবেন ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া ওপেন এয়ার কনসার্টে। ব্যাঙ্গালুরুর ওই কনসার্টে বাংলাদেশের সঙ্গে আরো অংশ নেবে নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের জয়ীরা। এ ওপেন এয়ার কনসার্ট থেকে একজন বিজয়ী ঘোষণা করা হবে। ওই বিজয়ী অংশ নেবেন ২০১৯ সালের জার্মানির ওপেন এয়ার কনসার্টে। যিনি কি-না ভারতীয় উপমহাদেশের দেশগুলোকে প্রতিনিধিত্ব করবেন। জার্মানির বিশাল মঞ্চের অনুষ্ঠান শেষে সেরা ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টিরও বেশি দেশ জার্মানির এ অনুষ্ঠানে অংশ নেয়। এরমধ্যে রয়েছেন কানাডা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, বুলগেরিয়া, চায়না, জাপানের মতো দেশের জনপ্রিয় ও মেধাবী মেটাল সঙ্গীতশিল্পীরা।