টেনিস টুর্নামেন্ট উইম্বলডন দিয়ে লাইভ স্ট্রিমিং শুরু করেছে ক্ষুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার। জ্যাক ডরসির নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানটির পরিকল্পনা মাফিক বুধবার সকাল থেকে লাইভ ফিড টুইট করা হচ্ছে উইম্বলডনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে।
উইম্বলডনের বিভিন্ন ম্যাচের পাশাপাশি এই টুর্নামেন্ট সম্পর্কিত বিভিন্ন সাক্ষাতকার, বিশ্লেষণ ও ম্যাচ রিপ্লে সরাসরি স্ট্রিম করবে টুইটার।
এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, 'ক্রমশ লাইভ স্ট্রিম করা ভিডিও পাওয়ার অন্যতম জায়গা হয়ে উঠছে টুইটার। যার আওতায় এবার উইম্বলডনের মতো খেলাধূলার অনুষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হল। এখনো এই প্রচেষ্টা পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত পর্যায়ে গেলে এই সেবার মান আরও অনেক বেড়ে যাবে।