ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় এবং কিশোরগঞ্জের শোকালিয়ায় ঈদের জামাতে সন্ত্রাসী হামলায় হত্যা ও জিম্মি ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও পতাকা মিছিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে পতাকাসহ বিভিন্ন দাবি ও শ্লোগান সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সমাবেশে বলেন, জিরো টলারেন্স অন টেরোরিজম ইন বাংলাদেশ’, জামাত-শিবির, জেএমবি, আল-আনসারসহ সব জঙ্গি সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসীদের কোনো ধর্ম, বর্ণ, জাত, রঙ ও জাতীয় পরিচয় নেই, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নাই। ইসলামে নিরীহ মানুষকে হত্যা ও ঘৃণা করার সুযোগ নাই, সেকুলার বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসীদের স্থান নাই, সন্ত্রাসবাদকে না বলুন এবং দেশবাসী ঐক্যবদ্ধ হউন, সারাবিশ্বের সব সন্ত্রাসের ও হত্যাকাণ্ডের নিন্দায় আমরা ঐক্যবদ্ধ।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় দলের সহ-সভাপতি আক্তার হোসেন সৈয়দ বশারত আলী. আবুল কাসেম. সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, আইন সম্পাদক শাহ মোহাম্মদ বখতিয়ার, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, গণসংযোগ সম্পাদক কাজী কয়েস, উপদেষ্টা ডা. মাজেদুল হাসান প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী, তথ্য ও গবেষনা সম্পাদক জালাল উদ্দিন রুমি, উপ-দফতর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শরীফ কামরুল আলম হীরা, আব্দুল হামিদ, খোরশেদ খন্দকার, ইলিয়ার রহমান, এম এ আলম বিপ্লব, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমুল ও সহ-সভাপতি শেখ আতিক, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং নারী নেত্রী নুরুন্নাহার গিনি বক্তব্য দেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক ফরীদ আলম, প্রচার সম্পাদক গনেশ কির্তনীয়া, নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুজ্জামান সুমন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন, দূরুদ মিয়া রনেল, যুগ্ম সাধারণ সম্পাদক, নাফিকুর রহমান তুরান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, দফতর সম্পাদক এমজি মোস্তফা, নেতা লিয়াকত হোসেন শাহীন ও সাগর সানু, সাওখায়াত বিশ্বাস জাতীয় শ্রমীক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি আনিসুর রহমান, খান শওকত, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল আমিন আকন্দ, জয় ও জাহাঙ্গীর প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদী সন্ত্রসীদের কোনো স্থান নেই।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও মৌলবাদ নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।