দেশের বাজারে 'অ্যাপাসার এএইচ ১৫৭' মডেলের ফ্লাশ ড্রাইভ এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক কম্পিউটার সোর্স। এই ফ্লাশ ড্রাইভের প্রধান বৈশিষ্ট্য হলো এটি ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে পারে।
ইউএসবি ৩.০ পোর্টের ১৬ জিবি ক্ষমতা সম্পন্ন এই ফ্লাশ ড্রাইভ একইসঙ্গে ঝাঁকুনি সহনশীল ও সহজে বহনযোগ্য।
ছোট আকারের বড় ক্ষমতার ফ্লাশ ড্রাইভটির মূল্য ৬০০ টাকা।