এশিয়ার টেলিযোগাযোগ খাতে অবদানের জন্য মোবাইল ফোন অপারেটর রবি’র মূল কোম্পানি আজিয়াটার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী (সিইও) ও শ্রীলঙ্কার ডায়লগ আজিয়াটা পিএলসি’র গ্রুপ সিইও ড. হ্যানস বিজয়াসুরিয়াকে পুরস্কৃত করেছে জিএসএমএ।
এশিয়ার অধিবাসী, ব্যবসা ও সমাজকে এগিয়ে নেয়ার জন্য ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা সমন্বিত পর্যায়ে সাফল্যের স্বীকৃতি এই পুরস্কার।
সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডসে বিজয়াসুরিয়াকে পুরস্কৃত করে জিএসএমএ।
এ ব্যাপারে বিজয়সুরিয়া বলেন, 'ডায়লগ টিম বিশ্বের কোন অগ্রসর কর্মীদের চেয়ে পিছিয়ে নেই এবং এ অর্জনের পেছনে রয়েছে সম্মানিত গ্রাহক ও অংশীদারদের অবদান। এছাড়া তথ্যপ্রযুক্তির বিকাশে অনুকূল নীতি গ্রহণের জন্য শ্রীলঙ্কার সরকারের প্রতি এবং দেশটিতে টেলিযোগাযোগ শিল্পের বিকাশের জন্য গত দুই দশক ধরে বিনিয়োগের জন্য আজিয়াটার প্রতি আমরা কৃতজ্ঞ। এসব কিছুর সমন্বয়েই ডায়লগ আঞ্চলিক টেলিযোগাযোগে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।'