সুন্দরগঞ্জে সুমি হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ট্রাক টাপায় পিষ্ট করে ৮ম শ্রেণির ছাত্রী সুমি আক্তারকে হত্যা করা হয়েছিল। সে হত্যার বিচারসহ ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলকাবাসী। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে ছাইতানতলা বাজার নামক স্থানে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করে।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সলেমান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কংকন সরকার, সুরোজিত, হাসান খোকন, সৈয়দ বসির আনঞ্জুম, জসিম উদ্দিন, শামীম মিয়া, মশিউর রহমান, শাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ অবিলম্বে ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

আরও পড়ুনঃ কারিগরি ত্রুটি : পদ্মা সেতুর নবম স্প্যান আজ বসছে না

উল্লেখ্য, বুধবার সকালে রামভদ্র গ্রামের আব্দুল গনির ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রীর সুমি আক্তার প্রাইভেট পড়তে যাচ্ছিলো। পথে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে সাকা মারা ব্রিজে পৌঁছুলে ঘাতক ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ইত্তেফাক/নূহু