টিকিট বিক্রির পুরো টাকা পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা আগামী ২৩ মার্চ ঘরের মাঠে আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই। প্রথম ম্যাচে ধোনির চেন্নাইয়ের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর।
চেন্নাই ফ্রাঞ্চাইজির থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম ম্যাচে টিকিট বিক্রির পুরো টাকাটাই তুলে দেওয়া হবে জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের হাতে।
আরো পড়ুন: স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড
সিএসকে ডিরেক্টর রাকেশ সিং বলেছেন, ‘আমরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। নিহত জওয়ানদের পরিবারের হাতে চেক তুলে দেবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’
ফ্রাঞ্চাইজির থেকে সমর্থকদের কাছে আবেদন করা হয়েছে ২৩ মার্চ চেন্নাই ভরিয়ে দেওয়ার। জানা গেছে, ধোনি–বিরাট লড়াই দেখার জন্য সমর্থকদের মধ্যে রয়েছে উন্মাদনা।
ইত্তেফাক/বিএএফ