ট্যুর ডটকমের ফেসবুক পেজের লাইক লাখ ছাড়িয়েছে

অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস ট্যুরিজম কোম্পানি ট্যুর ডটকম ডটবিডির (www.tour.com.bd) ফেসবুক পেজের লাইক এক লাখ ছাড়িয়েছে।
 
 ভ্রমণপ্রেমীদের ভালবাসা আর আগ্রহে খুব দ্রুত এই মাইলফলক অতিক্রম করেছে কোম্পানির ফেসবুক পেজটি।
 
২৪ ঘণ্টা নানা তথ্যের আপডেট, বিভিন্ন প্যাকেজের খবর আর ভ্রমণবিষয়ক নানা ছবি-ভিডিওতে ভ্রমণপ্রেমী ও ক্লাইটদের সেবা দিয়ে আসছে ট্যুর ডটকম ডটবিডি ফেসবুকের এই থেকে (https://www.facebook.com/tour.com.bd)। ফেসবুক ছাড়াও ওয়েবসাইট, ব্লগ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোম্পানিটি তাদের নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেন।
 
ট্যুর ডটকম ডটবিডির সিইও লায়ন মোহাম্মদ ইমরান বলেন, ‘দ্রুত লাখের ঘরে লাইক পৌঁছে দেয়ার জন্য ট্যুর ডটকম ডটবিডি পরিবার সবার কাছে কৃতজ্ঞ। আমরা সব সময় এই ধরনের সহযোগিতা ও ভালবাসা চাই সবার কাছে।’