বগুড়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় কামাল প্রাং (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে বিচারিক আদালত ।
 
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুল মান্নান বুধবার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন।
 
 মামলা সুত্রে জানা যায়, ২০০৮ সালের  ৫ সেপ্টেম্বর রাতে সোনাতলা উপজেলার এক স্কুলছাত্রীকে তার বাসায় ঢুকে ধর্ষণ করে কামাল। ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা  আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।