শিশানির মৃত্যুর খবর নিশ্চিত করল আইএস

 
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় নেতা ওমর শিশানির নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে সংগঠনটি। সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক নিউজে এই সত্যতা নিশ্চিত করা হয়।
 
আমান নিউজ জানিয়েছে, ইরাকের মসুলের দক্ষিণে শিরকাত শহরে শিশানি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। তবে পেন্টাগন এর আগে বলেছিল, মার্চে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন।
 
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শিশানির প্রকৃত না তারখান বাটিরাশভিলি। তিনি ওমর দ্য চেচেন নামেও পরিচিত। আইএস নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক ছিলেন ওমর।