কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার উপর হামলায় ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক মংয়াইন রাখাইন (৪৫) নামে জেলা শহরের ক্যাং পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার উপর হামলার পর পালিয়ে যান মংয়াইন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার সকালে কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতাকে (৭০) কুপিয়ে জখম করা হয়।