দিনাজপুরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বুধবার রাতে উপজেলার কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম কালা (৪৫) আলোকডিহি গ্রামের মো. ফজু মিয়ার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ জানায়, রাত তিনটায় একদল ডাকাত ইসবপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নেয়। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আাজিজুল গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় গণপিটুনিতে পার্বতীপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মাহবুব (৪০) আহত হন।
 
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।