রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে দক্ষিণখান এলাকায় আর্শিয়ান সিটির খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে।
ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।