টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুই নারীসহ গ্রেফতারি পরোয়ানার পাঁচ আসামি গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর ও দিঘীরচালা গ্রামের নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা (জিআর মামলা) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার হামিদপুর গ্রামের আলেয়া বেগম (৩৫), মমতাজ বেগম (৪০),বকুল মিয়া (৫৫) ও আল আমীন (২৫) এবং একই উপজেলার দিঘীরচালা গ্রামের কুমুর উদ্দিনকে (৬০) বুধবার রাতে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।