লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আনিছুর রহমান শামিম (২৮) নামের এক ডাকাতকে ও ১০৫ পিস ইয়াবাসহ রকিবুল হাসান রাকিব (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।
বুধবার রাতে পৌর শহরের মধুপুর ও দেনায়েতপুর গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে দুইজনের বিরুদ্ধে থানায় ডাকাতি ও মাদক মামলাসহ পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত শামিন উপজেলার চরমহড়া ইউনিয়নের আলী আকবর মাস্টারের ছেলে ও রাকিব উত্তর দেনায়েপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গ্রেফতারকৃত ডাকাত শামিমের কাছে বড় দুই ছুরিসহ ডাকাতি করার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি মামলাও রয়েছে। অপর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় ছিনতাইসহ চারটি মাদক মামলা রয়েছে। উভয়কে ফের পৃথক দুই মামলা দিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।