ফ্রান্সে উৎসবে ভারি ট্রাক চালিয়ে হামলা, নিহত ২৫

ফ্রান্সে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে হামলা করেছে দুর্বৃত্ররা। এ ঘটনায় অন্ততত ২৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বাস্তিল দিবস পালন উপলক্ষ্যে আতসবাজি উৎসবে জড়ো হয়েছিল হাজারো মানুষ। তখন হঠাৎ একটি ৭৫ টনি ট্রাক নিয়ে এ হামলা চালানো হয়। চালক ভিড়ের মধ্যে  প্রায় ৭৫ মিটার ট্রাক চালিয়ে যায়।  প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ট্রাকচালক গুলিও চালাচ্ছিল। পুলিশ চালককে গুলি করে হত্যা করে ট্রাক থামিয়েছে। ওই ট্রাকে গ্রেনেডও পাওয়া গিয়েছে।
নিস মাতাঁ নামের একটি স্থানীয় পত্রিকার এক সাংবাদিক বিবিসিকে জানান, পুরো এলাকা রক্তে একাকার হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ জরুরি বৈঠক ডেকেছেন । গতবছর প্যারিসে সন্ত্রাসী হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর ফ্রান্সজুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যেই এ ঘটনা ঘটল।