কক্সবাজার সমুদ্র সৈকতে আনুমানিক ৩০ বছর বয়সী সেলোয়ার কামিজ পরিহিত অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে সমুদ্র সৈকতের সিইন পয়েন্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর থানার এসআই মইন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি কক্সবাজার সদর থানার মর্গে রাখা হয়েছে।