হিগুয়েনকে ছাড়ছে না নাপোলি!

কিছুদিন আগেই খবর পাওয়া যায়, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। কিন্তু এই খবর ভিত্তিহীন বলে দাবি করলো ‍হিগুয়েনের বর্তমান ক্লাব নাপোলি।
 
নাপোলির সভাপতি আউরেলিও দে লরেন্তিস জানান, হিগুয়াইনকে তারা বিক্রি করবে না। জুভেন্টাস-গুঞ্জন নিয়ে স্কাই ইতালিয়াকে তিনি বলেন, ‘এটা একেবারেই ফালতু কথা।’
 
লরেন্তিসের ছেলে এবং ক্লাবের সহ-সভাপতি এদো বলেন, ‘এটা একটা গুজব এবং আপনি সবকিছু বিশ্বাস করতে পারেন না।  চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমরা দারুণ একটা দল গড়ছি।  জুভেন্টাস বা অন্য কোনো ক্লাব থেকে হিগুয়াইনের জন্য কোনো প্রস্তাব পাইনি আমরা।’
 
নাপোলির সঙ্গে হিগুয়াইনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছর বাকি আছে। তবে তার এজেন্ট ও ভাই নিকোলাস গত মাসে বলেছিলেন, আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ড হয়ত চুক্তি নবায়ন করবেন না।