জঙ্গিবাদকে সঙ্গে নিয়ে ঐক্য করা যায় না : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদ  ও উগ্রবাদকে সঙ্গে নিয়ে ঐক্য করা যায় না। বিএনপির ঐক্যের নামে সরকার হটাতে চায়। দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিহত করবো ইনশাল্লাহ।
 
শনিবার দুপুরে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ, ঢেউটিন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি রেয়াজুল হক লিটন, চেয়ারম্যান কামরুল ইসলাম ও চেয়াম্যান ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।