গাইবান্ধার গোবিন্দগঞ্জে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে রওশন আরা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার ভোরে পৌরসভার জংগলমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কল্যাণ কুমার জানান, রওশন আরা রাতে নিজের ঘরে খাটের পাশে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কয়েলের আগুন বিছানার চাদরে লেগে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।