গোপালগঞ্জে নসিমন উল্টে মামুন মল্লিক (২২) নামে নসিমন চালক নিহত হয়েছেন। রবিবার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোবরা নিলারমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মামুন মল্লিক বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের সিহাব মল্লিকের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হোসেন জানান, মোল্লাহাট থেকে দ্রুতগতিতে নসিমনটি চালিয়ে গোপালগঞ্জ শহরে যাচ্ছিল চালক মামুন মল্লিক। এসময় ওই স্থানে নসিমনের সমানের চাকা সড়কের একটি গর্তের মধ্যে পড়ে গেলে নসিমনটি উল্টে যায়। এতে চালক মামুন মল্লিক পড়ে গেলে নসিমনের চাপায় ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।