তালায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরার তালায় পুকুরে ডুবে রিয়াদ বিশ্বাস (৬) ও রুপালী খাতুন (৫) নামে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 
 
রবিবার বিকালে কানাইদিয়া গ্রামের বাড়ির পাশের পুকুরে তাদের লাশ পাওয়া যায়। দুপুরে খেলা করতে গিয়ে তারা নিখোঁজ হন।
 
রিয়াদ তালা উপজেলার কানাইদিয়া গ্রামের ইবাদুল বিশ্বাসের ছেলে ও রুপালী মফিদুল ইসলাম বিশ্বাসের ছেলে।