যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে মুক্তারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ধুলিয়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
চৌগাছা থানার ওসি মশিউর রহমান জানান, চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নে প্রায় আড়াই বছর আগে চাঁন নামে এক ব্যক্তি খুন হন। এ হত্যা মামলায় আলাউদ্দিনকে আসামি করা হয়। ওই সময় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। পরে নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করে। রবিবার তাকে গ্রেফতার করা হয়।