লোহাগড়ায় ১৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট

উপজেলার চর-আড়িয়ারা গ্রামে ১৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। অব্যাহত ভাংচুর ও লুটপাটের ঘটনায় গোটা গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
 
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গত ১০ জুলাই নুর ইসলাম নিহত হয়। এ ঘটনায় ইদ্রিস শেখ বাদি হয়ে ৫৮ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলা দায়েরের পর ওই গ্রামে সার্বক্ষণিক পুলিশের ক্যাম্প বসানো হয়। এ অবস্থায় গত কয়েকদিন ধরে ওই গ্রামের ১৫টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  ক্ষতিগ্রস্ত সুজন শেখের স্ত্রী পারভিন বেগম বলেন, ‘হত্যাকাণ্ডের পর নজরুল মোল্যার নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারাবাহিকভাবে ১৪/১৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণ ও গরুসহ মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।