উত্তরাঞ্চলে জঙ্গিবিরোধী যৌথ বাহিনীর অভিযান চলছে

 
উত্তরাঞ্চলে বগুড়ার দুইটি এলাকায় যৌথ বাহিনীর জঙ্গি গ্রেফতারের অভিযান চলছে। 
 
র‌্যাব সদর দফতর জানিয়েছে, পুলিশ, র‌্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় অভিযান চালানো হচ্ছে। 
 
উল্লেখ্য, রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গির মধ্যে খায়রুল ও বাঁধনের বাড়ি ধুনট ও সারিয়াকান্দি উপজেলায়। বর্তমানে এ দুই উপজেলায় জেএমবির শক্তিশালী আস্তানা রয়েছে। 
 
র‌্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি সাহাব উদ্দিন জানান, জেএমবির আস্তানা সন্ধানে আজ সোমবার ভোর থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে এখন পর্যন্ত কেউ আটক বা জেএমবির আস্তানার সন্ধান পাওয়া গেছে- এমন কোনো তথ্য পাওয়া যায়নি।