রাজবাড়ীর কালুখালীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় বোয়ালীয়া ইউপির চরছিলকা গ্রামের ইসহাক (৬৫) শিশুটিকে ধর্ষণ করেছে বলে শিশুটির পরিবারের অভিযোগ।
শিশুটির মা জানান, শিশুটি চরচিলকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মত স্কুল থেকে এসে বাড়ির পাশে খেলছিল সে। এমন সময় প্রতিবেশি ইসহাক শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রাতে শিশুটিকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।
বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শের আলী খান বলেন, ঘটনাটি আমি শোনার পর শিশুটিকে হাসপাতালে দেখে এসেছি।
কালুখালী থানার ওসি নূরে আলম ফকির বলেন, ঘটনাটি শুনেছি তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।